Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের দখলদারিত্বের মতোই জাতিসংঘের মানবিক বয়ান ফিলিস্তিনিদের ঝুঁকিতে ফেলছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম

ইসরাইলের দখলদারিত্বের মতোই জাতিসংঘের মানবিক বয়ান ফিলিস্তিনিদের ঝুঁকিতে ফেলছে

ইসরাইলের চলমান সম্প্রসারণের কারণে গাজায় বেসামরিক মানুষের জন্য নিরাপদ এলাকা ক্রমেই সংকুচিত হচ্ছে।

Advertisement

গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান ও ভূখণ্ড সম্প্রসারণের বিষয়ে জাতিসংঘের ভাষ্য ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি তুলে ধরতে ব্যর্থ হচ্ছে বলে তুলে ধরেছেন আন্তর্জাতিক বিশ্লেষক রুমানা ওয়াদি। সম্প্রতি মিডল ইস্ট মনিটরে প্রকাশিত তার এক বিশ্লেষণে বলা হয়, দখলদার ইসরাইলের ঔপনিবেশিক সম্প্রসারণকে স্পষ্টভাবে চিহ্নিত না করে কেবল মানবিক সংকটের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ব্যাখ্যা করায় মূল সমস্যাটি আড়াল থেকে যাচ্ছে।

বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় ইসরাইলের ঘোষিত ‘ইয়েলো লাইন’ ও ‘অরেঞ্জ লাইন’ এলাকার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে খুব কমই আলোচনা হয়েছে। অথচ চলমান যুদ্ধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে এসব এলাকার সামরিক নিয়ন্ত্রণ ও দখলদারিত্ব আরও বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল। বিশ্লেষকের মতে, গাজায় ইসরাইলের বর্তমান অবস্থান পশ্চিম তীরের মতোই দীর্ঘমেয়াদি দখল নীতির অংশ।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের একটি সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের চলমান সম্প্রসারণের কারণে গাজায় বেসামরিক মানুষের জন্য নিরাপদ এলাকা ক্রমেই সংকুচিত হচ্ছে। 

তবে বিশ্লেষকের দাবি, এই বক্তব্য পুরো বাস্তবতা তুলে ধরে না। তার মতে, গাজায় চলমান পরিস্থিতি শুধু সাম্প্রতিক যুদ্ধের ফল নয়; বরং দীর্ঘদিন ধরে চলা বাস্তুচ্যুতি ও ভূখণ্ড দখলের ধারাবাহিকতার অংশ।

বিশ্লেষণে আরও বলা হয়, জাতিসংঘের অধিকাংশ প্রতিবেদনে ইসরাইলের কর্মকাণ্ডকে পৃথক পৃথক ঘটনার মতো উপস্থাপন করা হয়। এতে মানবিক সংকট, ত্রাণ কার্যক্রমে বাধা বা জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়গুলো তুলে ধরা হলেও এসব ঘটনার পেছনের রাজনৈতিক ও ঔপনিবেশিক প্রেক্ষাপট স্পষ্টভাবে উল্লেখ করা হয় না।

লেখকের মতে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের কথা বারবার উল্লেখ করা হলেও ইসরাইলের ঔপনিবেশিক নীতিকে মূল কারণ হিসেবে তুলে ধরা হয় না। ফলে মানবিক সংকটের বিষয়টি গুরুত্ব পেলেও ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার ও দখলদারিত্বের প্রশ্ন আড়ালেই থেকে যায়।

বিশ্লেষণে দাবি করা হয়েছে, এই ধরনের বর্ণনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের নীতিকে পর্যাপ্ত জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। এর ফলে ফিলিস্তিনিদের দুর্ভোগকে কেবল মানবিক সংকট হিসেবে দেখা হচ্ছে, অথচ এর রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট যথাযথভাবে আলোচিত হচ্ছে না।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম