Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে আবারও ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

ইরানে নতুন দফায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ-সামরিক সক্ষমতা এবং উপকূলজুড়ে সামরিক রসদ অবকাঠামোসহ লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়।

সেন্টকম আরও জানায়, আগের রাতে ইরানে পরিচালিত সফল হামলার ধারাবাহিকতাতেই এই নতুন অভিযান চালানো হয়েছে।

এর একদিন আগেই যুক্তরাষ্ট্রের বাহিনী দাবি করেছিল, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইরান প্রতিবেশি দেশগুলোকে সতর্ক করে রেখেছে। একইসঙ্গে মার্কিন এ হামলার নিন্দা জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম