Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে ইউরোপ, অভিযোগ ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:০৩ এএম

যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে ইউরোপ, অভিযোগ ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।  তিনি অভিযোগ করে বলেন, ইউরোপীয় দেশগুলো এই সংঘাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই বলেন, ‘ন্যাটোর মহাসচিব মার্ক রুটের বারবার করা মন্তব্যই প্রমাণ করে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনের সময় ইউরোপ কোনোভাবেই নিরপেক্ষ ছিল না।’


তিনি আরও বলেন, ‘যেসব দেশ নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে, তারা এই বিনা উসকানির আগ্রাসন এবং এর ভয়াবহ পরিণতির দায় এড়াতে পারে না।’

বুধবার (৮ জুলাই) মার্ক রুটে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ইরান হামলাকে ‘একেবারেই প্রয়োজনীয়’ মন্তব্য করার পর এসব কথা বলেন বাঘেই।

এর আগে রুটে আরও জানিয়েছিলেন, যুদ্ধের সময় ন্যাটোভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা দিয়েছে। 


তার দাবি, যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ৪ হাজার থেকে ৫ হাজার বিমান উড্ডয়ন করেছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম