Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খামেনির দাফনের দিন ইরানে একাধিক বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

খামেনির দাফনের দিন ইরানে একাধিক বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

Advertisement

ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরাইলি নেতারা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর এলাকায় যেখানে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, এবং পাশের চোগাদাক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। মেহের নিউজ পরে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের আগের একটি খবরও প্রত্যাহার করে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড আল জাজিরাকে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানে কোনো ধরনের হামলা চালায়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বুশেহর প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে বলেন, শহরে শোনা বিস্ফোরণের শব্দ মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফল। তবে শহরের উপকণ্ঠে একটি সামরিক সদর দপ্তরে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কেও নেতানিয়াহুকে অবহিত করেছেন।

এর আগে দক্ষিণ ইসরাইলের হাতজেরিম বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে।

ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামিরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি এবং সামনে আরও বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, প্রয়োজন হলে ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তার ভাষায়, হুমকি দূর করতে প্রয়োজন হলে তৃতীয়বারের মতোও হামলা চালানো হবে।

এদিকে ট্রাম্প ইরানের নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করে পূর্বের সমঝোতা কার্যত অকার্যকর বলে মন্তব্য করেছেন। যদিও দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে আলোচনা থেকে সরে আসেনি।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

আরও পড়ুন

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম