Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল

জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। 

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করার পর ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে।

পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহ প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।

এদিকে, পবিত্র এই স্থানে ইসরাইলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় মাগরিবি (মুঘরাবি) গেট দিয়ে সকাল ও বিকেলের নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

আরও পড়ুন

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম