Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে কনটেইনার জাহাজে হামলা, লাইফবোটে আশ্রয় নিলেন ক্রুরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম

হরমুজে কনটেইনার জাহাজে হামলা, লাইফবোটে আশ্রয় নিলেন ক্রুরা

জাহাজে চালানো ওই হামলায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন। সংগৃহীত ছবি

Advertisement

হরমুজ প্রণালিতে হামলার শিকার হওয়া একটি কনটেইনার জাহাজের সব ক্রু জাহাজ ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিয়েছেন। ওই হামলায় একজন বেসমারিক নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সামরিক কর্তৃপক্ষ এবং জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তারা এ তথ্য পেয়েছে। খবর আল জাজিরার

এর আগে সেন্টকম দাবি করে, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে।

সেন্টকমের দাবি অনুযায়ী, হামলায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন। এছাড়া জাহাজটিতে আগুন ধরে যাওয়ায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি।

তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি, মার্কিন নির্বাচন এবং বাংলাদেশের অর্থনীতি: একটি গভীর বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি, মার্কিন নির্বাচন এবং বাংলাদেশের অর্থনীতি: একটি গভীর বিশ্লেষণ

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আরও পড়ুন

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম