Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

আজ পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া

ফাইল ছবি

Advertisement

সৌদি আরবের মক্কায় একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে আজ (১৫ জুলাই)। এ সময় সূর্য ঠিক পবিত্র কাবার ওপর অবস্থান করবে, ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। ওই মুহূর্তে সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় অবস্থান করায় কাবার ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

বাংলাদেশ সময় অনুযায়ী এ ঘটনা ঘটবে বিকাল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে। 

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মুসল্লিরা এ বিরল ঘটনাকে কাজে লাগিয়ে কোনো কম্পাস বা আধুনিক যন্ত্র ছাড়াই কিবলার সঠিক দিক নির্ণয় করতে পারবেন।

এর জন্য নির্ধারিত সময় একটি সমতল স্থানে সোজাভাবে একটি লাঠি বা দণ্ড খাঁড়া করে রাখতে হবে। তখন যে ছায়া তৈরি হবে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবার দিক বা কিবলার দিক।

জ্যোতির্বিদদের মতে, বছরে দুবার এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটে। আধুনিক নেভিগেশন প্রযুক্তি চালুর আগে বহু বছর ধরে এই পদ্ধতিতে কিবলার দিক নির্ধারণ করা হতো। এখনো এটি কিবলার দিক যাচাইয়ের সবচেয়ে সহজ ও নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুমার খুতবায় যে দিকনির্দেশনা দিয়েছেন মক্কা-মদিনার ইমাম

জুমার খুতবায় যে দিকনির্দেশনা দিয়েছেন মক্কা-মদিনার ইমাম

পবিত্র মক্কা কি সৌদি রাজনীতির ঢাল হয়ে উঠছে?

পবিত্র মক্কা কি সৌদি রাজনীতির ঢাল হয়ে উঠছে?

মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়ল কে

মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়ল কে

স্বপ্নের ওপর ভিত্তি করে ধর্মীয় বিধান নির্ধারণ করা যাবে না

কাবা শরিফের ইমাম স্বপ্নের ওপর ভিত্তি করে ধর্মীয় বিধান নির্ধারণ করা যাবে না

যে কাবা দেখার আকাঙ্ক্ষায় ছুটে গেলেন মক্কায়, সেই কাবার সামনেই মৃত্যু!

যে কাবা দেখার আকাঙ্ক্ষায় ছুটে গেলেন মক্কায়, সেই কাবার সামনেই মৃত্যু!

কাবা শরিফ ও মদিনায় স্মার্ট কিউআর ডিজিটাল সেবা চালু

হজ-ওমরাহ আরও সহজ ও নিরাপদ কাবা শরিফ ও মদিনায় স্মার্ট কিউআর ডিজিটাল সেবা চালু

আরও পড়ুন

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতা

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতা

ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে অনড় প্রধানমন্ত্রী

ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে অনড় প্রধানমন্ত্রী

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

ইসরাইলকে একহাত নিলেন ওবামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম