Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম

বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

Advertisement

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  হাইভোল্টেজ এই ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ।  খবর রয়টার্সের

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, আজ শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনায় যোগ দেবেন ট্রাম্প। এরপর রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন তিনি।

এর আগে গত মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ফাইনাল শেষে তিনি ও ট্রাম্প একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।

ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’


বিশ্বকাপের ফাইনালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার ঐতিহ্য পুরোনো।  কাতারে ২০২২ এবং রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপেও রাষ্ট্রপ্রধানরা ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

যদিও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০২টি ম্যাচের কোনোটিতেই ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজন করছে।  তবে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের কয়েকটি ম্যাচে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

লেভিট বলেন, ‘প্রেসিডেন্টের এই উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।’

এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র একবারই পুরুষের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল। 


প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বিভিন্ন সময় বড় বড় ক্রীড়া আসরে নিয়মিত উপস্থিত থেকেছেন। এর মধ্যে রয়েছে সুপার বোল, ইউএস ওপেন টেনিস, রাইডার কাপ, ডেটোনা ৫০০ এবং ইউএফসি’র বিভিন্ন ইভেন্ট।

গত বছর তিনি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইউএফসি প্রতিযোগিতা এবং এনবিএ ফাইনালের একটি ম্যাচও উপভোগ করেন।

এ ছাড়া গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং ইংলিশ ক্লাব চেলসি ট্রফি জয়ের পর মঞ্চে তাদের সঙ্গে ছিলেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

আরও পড়ুন

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম