Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনীতির পথ আপাতত স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দরু হুদিস্তেনু। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।

হুদিস্তেনু জানান, কূটনীতির পথটি একেবারে বন্ধ হয়ে গেছে তা নয়, বরং এটি সাময়িকভাবে স্থগিত অবস্থায় রয়েছে। তার মতে, দিনশেষে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই এই যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। ফলে দুই পক্ষই শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজবে।

তবে এই বিশ্লেষক উল্লেখ করেন, এই সংকটের শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের লক্ষ্য এবং কূটনৈতিক আলোচনার ধরন নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা কেমন হওয়া উচিত, তা নিয়ে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ছিল।

হুদিস্তেনুর মতে, এই ভিন্নমতের কারণেই পরিস্থিতি এখন আবারও একটি ছোটখাটো সামরিক ফাঁদে রূপ নিয়েছে, যেখানে বিশেষ করে হরমুজ প্রণালি আবারও উত্তেজনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে।

তিনি আরও যোগ করেন, এই পরিস্থিতি সরাসরি কোনো বড় যুদ্ধে রূপ নেবে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুই পক্ষের এই রণংদেহী মনোভাব উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে বিগত দুই মাসের মধ্যে বর্তমানে এই অঞ্চলটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম