Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ বন্ধ করছে ইসরাইল’

আব্বাস আরাগচি। ফাইল ছবি

Advertisement

ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ইসরাইলি হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সরকারকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, ইসরাইল মূলত মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছে।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি এই মন্তব্য করেন। তিনি লিখেছেন, আমেরিকানদের বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রশাসনকে একটি জয়-অসম্ভব যুদ্ধে জড়াতে ইসরাইলের যে ব্যাপক চক্রান্ত ও প্রচারণা চলছে, সেটির বিষয়ে কী বলা হবে?

মূলত মার্কিন সাময়িকী ‘টাইম’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ট্রাম্পের কট্টর সমর্থক গোষ্ঠী তথা ‘মাগা’ ভিত্তিকে লক্ষ্য করে একটি ইসরাইলি প্রভাব বিস্তারের প্রচারণা বা ইনফ্লুয়েন্স অপারেশন চালাচ্ছিলেন।

এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে আরাগচি আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ ইসরাইল খোদ মার্কিন করদাতাদের অর্থ দিয়েই মার্কিন সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তবে এই পুরো চক্রান্ত ও পরিস্থিতি খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক বাহিনীকে যে কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক বাহিনীকে যে কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে ইরানের ২০০ কোটি ডলারের সামরিক আমদানি

যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে ইরানের ২০০ কোটি ডলারের সামরিক আমদানি

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম