Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ১২টির বেশি দেশে ভূমিকম্প, সবচেয়ে শক্তিশালী মেক্সিকোতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:১২ পিএম

২৪ ঘণ্টায় ১২টির বেশি দেশে ভূমিকম্প, সবচেয়ে শক্তিশালী মেক্সিকোতে

ফাইল ছবি

Advertisement

বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত ১২টির বেশি দেশ ও অঞ্চলে ২.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রেকর্ড অনুযায়ী, এ সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে মেক্সিকোতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৩।

মেক্সিকোর বাইরে ফিলিপাইন ও ইয়েমেনে ৫.৩ মাত্রার, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জে ৫.১ এবং তুরস্কে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অধিকাংশ কম্পনের মাত্রা তুলনামূলক কম হওয়ায় কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা জারি রেখেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে বিপর্যস্ত তিব্বত

শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে বিপর্যস্ত তিব্বত

সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প সর্বাত্মক উদ্ধার অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম