Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

ইসমাইল বাঘাই। ফাইল ছবি

Advertisement

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক সংঘাতের মাঝেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছ থেকে কিছু প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে ইরান। 

সোমবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতাকারীদের পাঠানো প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তবে কৌশলগত কারণে এখনই এর বিস্তারিত প্রকাশ করা হবে না। 

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী যেমন দৃঢ় জবাব দিচ্ছে, তেমনি কূটনৈতিক বিভাগও আলোচনার পথ উন্মুক্ত রাখতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া, ওমানের সাথে যৌথ সহযোগিতায় হরমুজ প্রণালিতে যেকোনো নিরাপত্তা হুমকি প্রতিরোধে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

একই সংবাদ সম্মেলনে মার্কিন নাগরিক মুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছেন ইরানি মুখপাত্র। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে, ২০২৪ সালের ডিসেম্বরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে অন্যায়ভাবে আটক এক মার্কিন নারীকে তেহরান মুক্তি দিয়েছে। 

ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বাঘাই জানান, সংশ্লিষ্ট ব্যক্তিটি আদৌ কোনো বন্দি ছিলেন না এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কোনো অভিযোগও ছিল না। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তাদের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও তীব্র রূপ নিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম