Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পছন্দের শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

পছন্দের শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হরে রাম কিশুনজি সিং (৩৫)। এ ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সি সুনীতাদেবী হরে রাম সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বদলাপুর ইস্ট এলাকায় নিজেদের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হরে রাম শাড়ি কিনে না আনায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুনীতাদেবী প্রেশার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর প্রথমে বিষয়টি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

শুরুতে স্ত্রীর বক্তব্যের ওপর ভিত্তি করে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করলেও সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রতিবেদন ঘটনাটিকে অন্যদিকে মোড় দেয়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং শ্বাসরোধের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবার ও বাড়ির মালিকের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে স্ত্রীর ওপর পুলিশের সন্দেহ গভীর হয়।

বদলাপুর ইস্ট থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন পাতিল জানান, বিহারের রোহতাস জেলার বাসিন্দা সুনীতাদেবীকে মঙ্গলবার (২১ জুলাই) গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

আরও পড়ুন

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম