Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১২ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

মার্কিন সিনেট ভবন। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অল্প ভোটের ব্যবধানে ২০২৭ অর্থবছরের ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)’-এর নিজস্ব সংস্করণ পাস করেছে।  

স্থানীয় সময় বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়।  ভোটাভুটি মূলত দলীয় অবস্থান অনুযায়ী হয়েছে। অধিকাংশ রিপাবলিকান সদস্য বিলটির পক্ষে ভোট দিলেও বেশির ভাগ ডেমোক্র্যাট এর বিরোধিতা করেন।

ডেমোক্র্যাটদের আপত্তি ছিল, সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর মধ্যেও পেন্টাগনের জন্য এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানরা একদিকে সামাজিক খাতে ব্যয় কমাচ্ছেন, অন্যদিকে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছেন।


এ ছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। পেন্টাগনের তথ্য অনুযায়ী, এ যুদ্ধ পরিচালনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে রিপাবলিকানরা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা, নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন, সামরিক সরঞ্জাম কেনা এবং সেনাসদস্যদের সর্বোচ্চ ৭ শতাংশ বেতন বৃদ্ধি, পাশাপাশি ব্যারাক ও পারিবারিক আবাসন নির্মাণের জন্য এই বিপুল বাজেট প্রয়োজন।


বিলের আরেকটি ধারা নিয়েও ডেমোক্র্যাটদের আপত্তি রয়েছে।  এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সামরিক প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে অনেক মার্কিন নাগরিক, বিশেষ করে বামপন্থি মহল, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমানোর দাবি জানিয়ে আসছে।

তথ্যসূত্র: আল আরাবিয়া

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম