Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-জাজিরার প্রতিবেদন

সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা

ছবি: সংগৃহীত

Advertisement

যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল, এখন সেই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের তোপের মুখে ফেলছে তরুণ প্রজন্ম (জেন-জি)। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল পুরো ভারতের ইন্টারনেট দুনিয়া।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত সোমবার (২০ জুলাই) পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করে। পুলিশ এই সহিংস আচরণের কথা অস্বীকার করলেও, শিক্ষার্থীরা নিজেদের ফোনে ধারণ করা ঘটনার ভিডিও, মিম ও ব্যঙ্গচিত্র দিয়ে সোশাল মিডিয়া ভরিয়ে দিয়েছে। এসব ভিডিও এখন সারা দেশে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।

‘ককরোচ জনতা পার্টি’ নামের প্রেশার গ্রুপের ব্যানারে ক্ষুব্ধ তরুণেরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। মূলধারার মিডিয়া যখন বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করছে, তখন সাধারণ শিক্ষার্থীরা কৌতুক, মিম ও ট্রেন্ডিং ভিডিওর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ পৌঁছে দিচ্ছে।

সামাজিক মাধ্যমে তরুণদের এই অভূতপূর্ব প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এক্স-এ (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদি। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার আশ্বাস দিলেও, আন্দোলনকারীরা মোদির বক্তব্যকেও সোশাল মিডিয়ায় রসিকতা ও ব্যাঙ্গের পাত্র বানিয়ে ছেড়েছে। যে অস্ত্র দিয়ে এতদিন রাজনীতি সামলেছে শাসকদল, সেই ডিজিটাল প্ল্যাটফর্মেই এখন তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

ইন্ডিয়া জোটের বৈঠক আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা

মোদি থেকে পুতিন জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম