Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

অভিজিৎ দীপক। ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জন্তরমন্তরে তিনি বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না বলেও সতর্ক করেন তিনি।

সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে অভিজিৎ বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি খরচ করেছে, তা প্রশ্নফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচত। আন্দোলন শুরুর এতদিন পর মোদির মন্তব্য করা এবং অযোগ্য মন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সিজেপির সঙ্গে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা। তবে তারা মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে আলোচনার কথা বলেছেন। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে জন্তরমন্তর বা কোনো নিরপেক্ষ স্থানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

আরও পড়ুন

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পূজায় পদপিষ্টে মৃত্যু কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম