Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদিকে রাহুলের কটাক্ষ

‘সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

‘সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি’

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবি জানানো শিক্ষার্থীদের ওপর সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা বলেন রাহুল। 

পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের অধিকার দাবি করা শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার এই নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘মেট্রো বন্ধ করো, রাস্তা বন্ধ করো, দোকান বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, খাবার বন্ধ করো।’

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘কিন্তু একটি জিনিসই আপনারা বন্ধ করতে পারেননি, মিস্টার মোদি—প্রশ্নফাঁস।’


এদিকে আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে।  মদের দোকানগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল করে সবাইকে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

অন্যদিকে, কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)।  দলটির স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার রাজি না হলে আর আলোচনার কোনো অর্থ নেই।


শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা লেখেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপস হবে না।  সরকার যদি এতে রাজি না হয়, তাহলে আর আলোচনার কোনো মানে নেই।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

আরও পড়ুন

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

ভারতের নিজস্ব প্রযুক্তির বুলেট ট্রেনে থাকছে যত সুবিধা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম