Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানাল কুয়েত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম

ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানাল কুয়েত

কুয়েত এয়ারপোর্টে পালটা হামলা চালায় ইরান। সংগৃহীত ছবি

Advertisement

ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কুয়েতের অংশগ্রহণের দাবি অস্বীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জাইন আল-সাবাহ বলেছেন, এ ধরনের দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

শনিবার (২৬ জুলাই) কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, রাষ্ট্রদূত ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলেছেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি দেশটি তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করার অনুমতিও দেয়নি।

এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান পাঠায়। প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকজন সূত্রের বরাত দেওয়া হয়।

তবে কুয়েত সরকার ওই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং নিজেদের ভূখণ্ডও এমন অভিযানের জন্য ব্যবহার করতে দেওয়া হয়নি।

তবে ইরান বলেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে তাদের হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার পালটা জবাব। যুক্তরাষ্ট্রের আগ্রাসন বাড়লে এই অঞ্চলে হামলার পরিমাণও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম