Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন। 

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধেই তিনি গত শুক্রবার (২৪ জুলাই) ইরানের ওপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যেন তিনি এই মুহূর্তে কোনো হামলা না চালান। 

কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় দিতে প্রস্তুত—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন যে এজন্য খুব বেশি সময় দেওয়া হবে না। হয় খুব দ্রুত এর একটি সুরাহা হবে, নতুবা কোনো আলোচনাই টিকবে না বলে তিনি মন্তব্য করেন। 

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম