ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর হামলা চালাবে এবং এর জন্য তেহরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রয়োজনে আমরা তাদের ওপর খুবই কঠোর হামলা চালাব এবং তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।’
তিনি জানান, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর রাতভর চালানো হামলা সৌদি আরবের সঙ্গে সমন্বয় করেই পরিচালনা করা হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, জর্ডানের দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।
তবে উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
তিনি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘বিশ্বের জন্য ক্যানসার’ বলে অভিহিত করেন।
এ ছাড়া ইরাকে হামলা চালানোর আগে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলেও জানান তিনি।

