Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা

তিন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

তিন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

জর্ডানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, দাবি আইআরজিসির।

Advertisement

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দুইজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসির বলছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির একটি র‌্যাম্প এবং যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগঠনটির দাবি, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন ছিল।

আইআরজিসি আরও জানায়, হামলায় তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে আইআরজিসি বলেছে, নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ‘ইসলামি ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা অপসারণ না হওয়া পর্যন্ত’ তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।   

হামলার পর জর্ডানের প্রতিও বার্তা দিয়ে আইআরজিসি জানায়, তাদের সামরিক অভিযান ও প্রতিরোধ কার্যক্রম চলমান থাকবে।

তবে আইআরজিসির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, এফ-৩৫ ধ্বংস, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে আইআরজিসির দাবি তারা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

এদিকে, ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন বা জর্ডান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র

ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র

ইরানে ‘বিশ্বের বৃহত্তম বোমা’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানে ‘বিশ্বের বৃহত্তম বোমা’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আরও পড়ুন

শীর্ষ নেতাদের আটক, ককরোচ পার্টির ‘প্ল্যান বি’ কী?

শীর্ষ নেতাদের আটক, ককরোচ পার্টির ‘প্ল্যান বি’ কী?

‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’

‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম