Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রড পিকে তুষারধসে প্রখ্যাত পর্বতারোহী নির্মল ‍পুরজারসহ নিখোঁজ ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ এএম

ব্রড পিকে তুষারধসে প্রখ্যাত পর্বতারোহী নির্মল ‍পুরজারসহ নিখোঁজ ১০

বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল নিমস পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলটি তুষারধসের কবলে পড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানে ব্রড পিকে তুষারধসের ফলে অন্তত ১০ পর্বতারোহী নিখোঁজ রয়েছে। পাকিস্তানের আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, ১০ সদস্যের একটি আন্তর্জাতিক পর্বতারোহী দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর দ্য ডনের

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ৮,০৪৭ মিটার উচ্চতার এই পর্বতে তুষারধসের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল নিমস পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলটি তুষারধসের কবলে পড়ে।

দলটিতে ছিলেন পাকিস্তানের হুনজার পর্বতারোহী সোহাইল সাখি, পাঁচজন নেপালি, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি আরোহী।

এসিপির কর্মকর্তা কারার হায়দরি বলেন, পরিস্থিতির ওপর ক্লাবটি নিবিড় নজর রাখছে। 


বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সরকারি কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আবহাওয়া অনুকূলে এলেই হেলিকপ্টার ও স্থল উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরোহীদের জিপিএস অবস্থান অনুযায়ী, তুষারধসে তারা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন। ধারণা করা হচ্ছে, তারা বরফের নিচে আটকা পড়েছেন।

বুধবার ব্রড পিকের চূড়ায় ওঠার উদ্দেশ্যে অভিযান শুরু করেছিল দলটি। শুক্রবার তাদের চূড়ায় পৌঁছানোর পরিকল্পনা ছিল। এসিপির মহাসচিব আয়াজ শিগরি জানান, বৃহস্পতিবার ক্যাম্প-৩-এর দিকে যাওয়ার সময়ই তুষারধসের ঘটনা ঘটে।


এসিপি তাদের বিবৃতিতে বলেছে, ‘সব আরোহীর নিরাপদ উদ্ধার কামনা করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবার এবং আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের পাশে আছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম