Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে, তারা কোনো ধরনের ‘সাহসী বা উসকানিমূলক’ পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার হুমকি বাস্তবায়ন করলে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তেহরান । খবর আল আরাবিয়ার

শনিবার (১ আগস্ট) তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হুঁশিয়ারি দেন। 

এর কয়েক ঘণ্টা আগেই কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন তারা ধ্বংস করেছে, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাগচি বলেন, ইরান যেকোনো ‘আগ্রাসনের’ জবাব দেবে। 

তিনি যুক্তরাষ্ট্রের ‘অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড’ এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা করেন।


যদিও  এরইমধ্যে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে নতুন হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে। তবে শর্ত হলো—চলমান কয়েক মাসের সংঘাত বন্ধে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তবে ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে নতুন হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে, দ্রুত একটি চুক্তি করা সম্ভব হলে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি।


এর আগে শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, তিনি মনে করেন মার্কিন আলোচকরা—যার মধ্যে তার জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন—এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারেন।

তবে ট্রাম্প ইরানের ওপর আস্থার ঘাটতির কথাও জানান। তিনি অভিযোগ করেন, ‘তারা বারবার তাদের কথা রাখে না।’ একই ধরনের অভিযোগ তেহরানও দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের বিরুদ্ধে করে আসছে। 

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে তিনি ইরানের বিরুদ্ধে ‘আঘাত হানবেন’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম