Logo
Logo
×
   

আন্তর্জাতিক

শতবর্ষের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

শতবর্ষের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের সব ধরনের বাইরের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যেখানে টানা পাঁচ দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। তীব্র এই গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় বাসিন্দারা এয়ার কন্ডিশনসংবলিত শপিং মল, ক্যাফে এবং সরকারি শীতলীকরণ কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় বিশের অধিক অঞ্চলে জরুরি তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর অবিলম্বে বাইরের কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি নাগরিকদের প্রচুর পানি পান করতে এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে বলেছে। চরম দাবদাহের কারণে দেশটির পেশাদার বেসবল লিগের ম্যাচও বাতিল করা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং এল নিনো-র প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি এ বছর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলোও তীব্র দাবদাহের সাথে লড়াই করে চলেছে।

সূত্র: ফার্স্টপোস্ট।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .