Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পুরো রাজ্যজুড়ে বর্তমানে আড়াই লাখ একরেরও বেশি (প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর) এলাকা দাবানলে পুড়ছে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  দাবানলের আগুনে এরইমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস জানান, দাবানলের কারণে তিনটি পৃথক পৃথক জায়গায় অগুন লেগেছে।  এগুলো বর্তমানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর (২ হাজার ১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন।


দাবানলের কারণে রোববার বিকেল পর্যন্ত ওই অঞ্চলের প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছেন অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনট্রাডার।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজ্যজুড়ে বর্তমানে আড়াই লাখ একরেরও বেশি (প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর) এলাকা দাবানলে পুড়ছে।


এদিকে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সহায়তা চেয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় তিনি ইতোমধ্যে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম