Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, তসলিমাকে পালটা জবাব অভিজিতের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

বাংলাদেশের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, তসলিমাকে পালটা জবাব অভিজিতের

Advertisement

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের করা একটি মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। তিনি বলেছেন, দুই দেশের আন্দোলনের তুলনা করা ঠিক হচ্ছে না।

সোমবার তসলিমার মন্তব্যের পালটা জবাব দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা। খবর পিটিআইয়ের। 

দীপকে বলেন, ‘বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার জন্য।’ 

দুই দেশের আন্দোলনের পার্থক্য বোঝাতে দীপকে বলেন, ‘আমরা আলাদা।’

রোববার করা এক মন্তব্যে তসলিমা নাসরিন সিজেপির আন্দোলনের সঙ্গে বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের তুলনা করেন। তিনি বলেন, ভারতে সিজেপির আন্দোলন সম্পর্কে তেমন একটা খবর রাখেননি। তবে এর একটি ভিডিও ক্লিপ দেখে তার ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে হয়েছে।

তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের ধোঁকা দিয়েছে। কারণ আমরা ভেবেছিলাম ছাত্ররা কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনাও তাদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হলো। পরে দেখলাম এর পেছনে জিহাদিরা ছিল। এর ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি।’

তসলিমার মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি দীপকে বলেছেন, দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব বেড়ে গেছে। শিগগিরই দলের পরিসর বাড়ানো হবে।

গত মাসে ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে সিজেপি। পরে এতে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেয়। দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলন অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই

ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে  ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

আরও পড়ুন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম