৬ আগস্ট পর্যন্ত চলবে ইসরাইল-লেবানন আলোচনা: মার্কিন পররাষ্ট্র দপ্তর
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আজ রোমে শুরু হওয়া ইসরাইল-লেবানন আলোচনার সর্বশেষ দফার বৈঠক আগামী ৬ আগস্ট পর্যন্ত চলবে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, গত ২৬ জুনের রূপরেখা চুক্তির ‘পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নিতে’ এই আলোচনায় উভয় পক্ষের কারিগরি দলগুলো অংশ নিচ্ছে।
এই চুক্তির আওতায় রয়েছে হিজবুল্লাহর ‘যাচাইকৃত নিরস্ত্রীকরণ’, ‘পাইলট জোন প্রক্রিয়া’—যার মাধ্যমে লেবাননের সেনাবাহিনী ইসরাইল-অধিকৃত কিছু নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাবে—এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সামরিক বাহিনীর ‘পুনর্বিন্যাস’।
পিগট আরও বলেন, উভয় দেশের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা, ইসরাইলের নিরাপত্তা হুমকি দূর করা এবং সমগ্র দক্ষিণাঞ্চলে লেবানন রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে উভয় দেশের সরকারকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: আলজাজিরা

