Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলিতে হামলাকারীসহ নিহত ৩

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম

যুক্তরাষ্ট্রে গুলিতে হামলাকারীসহ নিহত ৩

জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল শহরে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন।  এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

এসবিআই জানায়, স্থানীয় সময় সকাল ৮টার আগেই জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত ও সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় শেরিফ টনি ডারডেন জানিয়েছেন, ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য।


এসবিআই এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখতে পায়। তাদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো হুমকি নেই।


শেরিফ টনি ডারডেন আরও বলেন, ঘটনার আগে ওই পরিবার থেকে শেরিফের দপ্তরে কোনো ধরনের সহায়তার আবেদন বা অভিযোগ করা হয়নি।  ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং ধীরে ধীরে আরও তথ্য প্রকাশ করা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

সিআইএ’র প্রতিবেদন ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

আরও পড়ুন

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম