Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিচ্ছেদের পথ থেকে সরে দাঁড়ালেন বিজয়ের স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

বিচ্ছেদের পথ থেকে সরে দাঁড়ালেন বিজয়ের স্ত্রী

থালাপতি বিজয় ও সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। ছবি: সংগৃহীত

Advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)  ও তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের মধ্যকার বৈবাহিক বিরোধের অবসান ঘটেছে। সঙ্গীতা তার করা বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা মামলা প্রত্যাহারের পেছনের কারণগুলো আদালতকে জানান।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি মতের মিল না হওয়ার কারণ দেখিয়ে স্বামী বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পাশাপাশি খোরপোশ এবং চেন্নাইয়ের নীলানকারাইতে তাদের যৌথ বাসভবনে বসবাস চালিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করেছিলেন। 

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইতে এক ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। পরবর্তীতে ২০০০ সালে তাদের পুত্রসন্তান এবং ২০০৫ সালে কন্যাসন্তান জন্মগ্রহণ করে।

চলতি বছর এই দম্পতির বিবাহবিচ্ছেদের মামলাটিকে কেন্দ্র করে বেশ কয়েকবার শুনানি মুলতবি করা হয়। গত মাসে অনুষ্ঠিত শুনানিতে বিজয় ও সঙ্গীতা উভয়েই অনুপস্থিত থাকায় বিচারক মামলার কার্যক্রম মুলতবি করে আজকের (৭ আগস্ট) দিন ধার্য করেছিলেন। 

এর আগের শুনানিগুলোতেও এই দম্পতির কেউ সশরীরে আদালতে উপস্থিত হননি এবং তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে না পারার অসুবিধার কথা জানিয়েছিলেন। 

চলতি বছরের মে মাসে বিজয়ের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই বৈবাহিক বিরোধটি জনসাধারণের মাঝে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

তামিলনাড়ুতে ৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুতে ৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী বিজয়

তৃষাকে নিয়ে কুমন্তব্য, পাশে দাঁড়ালেন কঙ্গনা

তৃষাকে নিয়ে কুমন্তব্য, পাশে দাঁড়ালেন কঙ্গনা

রাজ্যে আন্দোলনকারী কৃষক ও শিক্ষকদের সব মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

রাজ্যে আন্দোলনকারী কৃষক ও শিক্ষকদের সব মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একে অপরকে স্যালুট দিয়ে তোপের মুখে বিজয়-তৃষা

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একে অপরকে স্যালুট দিয়ে তোপের মুখে বিজয়-তৃষা

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম