Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে শুভেন্দু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে শুভেন্দু

Advertisement

বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার তার শরীরে পূর্বে বসানো একটি প্লেট অপসারণের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

চিকিৎসকদের মতে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সবকিছু স্বাভাবিক থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাসভবন থেকে সরাসরি হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব এবং তার মূল্যায়ন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় ‘মহাগুরু’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুভেন্দুর ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ছোট ধরনের অস্ত্রোপচার এবং মিঠুন বর্তমানে সুস্থ আছেন।

পরে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী নিউটাউনে অবস্থিত মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে: শুভেন্দু

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে: শুভেন্দু

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আরও পড়ুন

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা নিষিদ্ধ, আরও শতাধিক প্রতিষ্ঠানকে নোটিশ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম