Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

Advertisement

পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ‌‘গোমাতার’ ক্ষতি করা হলে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এসব কথা বলেন।

গোমাতার সুরক্ষা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।

জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা এবং বেআইনি অবকাঠামো প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম রোধ করতে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না। একই সঙ্গে তথাকথিত বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া তরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গ-ওড়িশায় সতর্কতা জারি

অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গ-ওড়িশায় সতর্কতা জারি

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

পাঁচ হাজার মুসলিমের খাবার পানি বন্ধের অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে

কলকাতা পাঁচ হাজার মুসলিমের খাবার পানি বন্ধের অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে

আরও পড়ুন

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

ভুটানে হিমবাহ হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই বিপাকে ট্রাম্প-নেতানিয়াহু

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাজারে বাড়ছে দুশ্চিন্তা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাজারে বাড়ছে দুশ্চিন্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম