Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১২৩ টাকায় বিক্রি হবে ঐতিহাসিক বাড়ি!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

১২৩ টাকায় বিক্রি হবে ঐতিহাসিক বাড়ি!

ছবি: সংগৃহীত

Advertisement

‘জাহাজের শহর’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি সামুদ্রিক শহরের একটি ঐতিহাসিক বাড়ি মাত্র ১ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১২৩ টাকা) বিক্রির জন্য আবাসন বাজারে উঠেছে। তবে ক্রেতাকে বাড়িটি অন্যত্র সরিয়ে নিতে হবে, তা না হলে এটি ভেঙে ফেলা হবে।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিকস বাথ আইরন ওয়ার্কস গত বুধবার জানিয়েছে, তারা মেইনের বাথ শহরের ৬০৬ ওয়াশিংটন স্ট্রিটে ১৯০০ সালের দিকে নির্মিত ‘ডিয়ারিং হাউস’সহ দুটি আবাসিক ভবন ১ ডলার করে বিক্রি করছে।

তবে শর্ত হলো, ক্রেতাকে ২০২৭ সালের ২০ নভেম্বরের মধ্যে আইনি বৈধতা আছে এমন কোনো স্থানে ভবন দুটি সরিয়ে নিতে হবে।

ডিয়ারিং হাউসটি মূলত বিশিষ্ট জাহাজ নির্মাতা গার্ডিনার জি ডিয়ারিংয়ের বাড়ি ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরুর দিকে বাথ শহরকে জাহাজ নির্মাণের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সংবাদমাধ্যম ডব্লিউএমটিডব্লিউ জানিয়েছে, বাড়িটি বর্তমানে কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এটি ভাড়ায় লিজ দেওয়া আছে।

বাথ আইরন ওয়ার্কস বলছে, ভবন দুটি ‘যেমন আছে, যেখানে আছে’ ভিত্তিতে বিক্রি করা হচ্ছে এবং এর কোনো ওয়ারেন্টি বা নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।

ক্রেতাকে ভবন স্থানান্তরের ‘অনুমোদন, লাইসেন্সপ্রাপ্ত কাঠামো স্থানান্তরকারী (স্ট্রাকচারাল মুভার), পরিবহণ, নতুন স্থান প্রস্তুত, ভিত্তিপ্রস্তর, ইউটিলিটি এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাসহ আনুষঙ্গিক সব খরচ’ বহন করতে হবে।

ঐতিহাসিক এ বাসভবনটি রক্ষায় কোনো ক্রেতা এগিয়ে না এলে বাথ আইরন ওয়ার্কসের নতুন স্থাপনা তৈরির জন্য এটি ভেঙে ফেলা হবে।

ডব্লিউএমটিডব্লিউর প্রতিবেদন অনুযায়ী, বাথ আইরন ওয়ার্কসের ফ্যাসিলিটিজ ক্যাপিটাল পরিচালক জোলিন নিকারসন বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে বেড়ে ওঠা এবং মেইনের হাজারো মানুষের কর্মসংস্থান অব্যাহত রাখা জেনারেল ডাইনামিকস ও বাথ আইরন ওয়ার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সুযোগ-সুবিধা উন্নত করার উপায় খুঁজছি।’

নিকারসন আরও বলেন, ‘আমরা আশা করছি এমন কেউ থাকবেন, যার কাছে এটি সরিয়ে নেওয়ার মতো উপযুক্ত জায়গা আছে। এছাড়া বাড়িটি সম্পর্কে আগ্রহী কারো জন্য এটি আর্থিকভাবে স্থানান্তরযোগ্য এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের মতো হতে হবে, যা নিয়ে স্থানীয় বাসিন্দারাও বেশ রোমাঞ্চিত।’

শহরের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, বাথ একসময় ‘জাহাজের শহর’ হিসেবে পরিচিত ছিল। ১৮৫৪ সালে কাঠের কাঠামোর জাহাজ তৈরিতে নিউইয়র্ক সিটি ও বোস্টনের পর যুক্তরাষ্ট্রের মধ্যে এটি তৃতীয় স্থানে ছিল।

ডিয়ারিং তার কর্মজীবনে ৯৯টি নৌযান তৈরি করেছিলেন। কেনেবেক নদীর তীরে তার পরিচালিত শিপইয়ার্ড বাথকে কাঠের জাহাজ নির্মাণের একটি শীর্ষ কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছিল। তবে গৃহযুদ্ধের কারণে এ শিল্পের রমরমা অবস্থা শেষ হয়ে যায় এবং ‘শিল্পের চেহারা পাল্টে যায়’।

প্যাটেন ফ্রি লাইব্রেরির আর্কাইভিস্ট ও বিশেষ সংগ্রহ গ্রন্থাগারিক জ্যাক মার্টিন বলেন, বাড়িটি রক্ষা করা গেলে এর নতুন মালিক বাথের ইতিহাসের একটি অনন্য অংশ পাবেন।

তিনি বলেন, আপনার কাছে শুধু অনন্য একটি বাড়িই থাকবে না, এর সঙ্গে একটি দারুণ গল্পও থাকবে।

‘বাড়িটির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসই শুধু নয়, একটি ঐতিহাসিক বাড়ি সরিয়ে নিয়ে রক্ষা করার যে গল্প, তার নায়কও হবেন আপনি—আর এটা সত্যিই দারুণ ব্যাপার।’

বাথ আইরন ওয়ার্কস জানিয়েছে, তারা এরই মধ্যে ভবন দুটি সম্পর্কে বেশ কিছু প্রস্তাব পেয়েছে।

মেইনে ঐতিহাসিক বাড়ি সরিয়ে নেওয়ার ধারণা অবশ্য একেবারে নজিরবিহীন নয়।

কেনেবেক জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে অগাস্টা শহরের ভেতর দিয়ে স্থপতি জন ক্যালভিন স্টিভেন্সের ১৮৯৯ সালে নকশা করা ৬ হাজার ২০০ বর্গফুটের তিনতলা একটি বাড়ি প্রায় এক-তৃতীয়াংশ মাইল দূরে সরিয়ে নেওয়া হয়েছিল।

১ লাখ ২০ হাজার পাউন্ড ওজনের ভবনটিকে দুই ভাগে ভাগ করে নতুন জায়গায় স্থানান্তর করা হয়। এ পুরো প্রকল্পে খরচ হয়েছিল ৫ লাখ ডলারেরও বেশি।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

সিআইএ’র প্রতিবেদন ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আরও পড়ুন

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

কাশ্মীর থেকে বাগডোগরায় ১৫০ বাংলাদেশি, সীমান্তে ফেরত পাঠানোর প্রস্তুতি

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম