Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি জেলেনস্কির

রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম

রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার সেনা আসার ব্যাপারে আগেও এমন দাবি করেছিলেন জেলেনস্কি। সংগৃহীত ছবি

Advertisement

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এমন দাবি জানান। তবে এই তথ্যের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার ভূখণ্ডে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয়কে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে জুলাইয়ে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া যুদ্ধে অংশ নিতে প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় সেনা আনার প্রস্তুতি নিচ্ছে। এবার তার দেওয়া সম্ভাব্য সেনার সংখ্যা আরও বেড়েছে।

জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে ইউক্রেনের ঘাটতি রয়েছে এবং সিউলের সহায়তা তারা পেতে চায়।

জেলেনস্কি জানান, ড্রোন চুক্তিসহ অন্যান্য সামরিক সহযোগিতা নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্য চুক্তি নিয়ে ইউক্রেনীয় কূটনীতিকরা সিউলের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক ২০২৪ সালে আরও ঘনিষ্ঠ হয়। ওই বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। চুক্তিতে কোনো পক্ষ বহিরাগত আগ্রাসনের শিকার হলে অপর পক্ষকে সহায়তার বিধান রয়েছে।

ইউক্রেনীয় ও স্বাধীন বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে কয়েক মিলিয়ন আর্টিলারি ও মর্টার গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান এবং রকেট ব্যবস্থা সরবরাহ করেছে।

এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছিল, একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ায় মোতায়েন শুরু করেছে। ওই ইউনিটে ইউক্রেনে হামলার জন্য সর্বোচ্চ ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে জেলেনস্কির ৩০ থেকে ৫০ হাজার সেনা মোতায়েনের দাবির বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

মেদভেদেভের হুঁশিয়ারি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

বিবিসির প্রতিবেদন ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালিতে ৩৪৯ রুশ সেনার মৃত্যু, নেপথ্যে যে কারণ

মালিতে ৩৪৯ রুশ সেনার মৃত্যু, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম