Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী পৌঁছালেন যুক্তরাজ্যে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী পৌঁছালেন যুক্তরাজ্যে

ছবি: সংগৃহীত

Advertisement

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি মাত্র নৌকায় চড়ে রেকর্ড সংখ্যক ২৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। মানবপাচারকারী চক্রের এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কৌশলকে তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার।

ফ্রান্স থেকে রোববার (৯ আগস্ট) দেরিতে ছেড়ে আসা নৌকাটি ব্রিটিশ কর্তৃপক্ষের নজরদারির পর সোমবার (১০ আগস্ট) ভোরে ইংল্যান্ডের উপকূলে পৌঁছায়। এর আগে গত মাসে একটি একক নৌকায় সর্বোচ্চ ১৬৫ জনের পারাপারের রেকর্ড হয়েছিল, যা এবার ভেঙে গেল। 

মানবপাচারকারীরা নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে তুলতে থাকার কারণে ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইঞ্জিন ফেটে ১৭৩ জন অভিবাসী বহনকারী একটি ডিঙ্গি নৌকা চ্যানেলে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনাটি মানবপাচারকারী অপরাধী চক্রগুলোর বেপরোয়া ও বিপজ্জনক কৌশলের প্রমাণ দেয়, যারা অরক্ষিত নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে মানুষের জীবন বিপন্ন করে চলেছে। 

তবে সরকার এই সংকট মোকাবিলায় অগ্রগতি অর্জন করছে দাবি করে জানিয়েছে, চলতি বছর সামগ্রিকভাবে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়ার হার কমেছে এবং গত জুলাই মাসে ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন পারাপার রেকর্ড করা হয়েছে।

এই পরিস্থিতি আরও কঠোরভাবে দমনে ফরাসি সৈকতগুলোতে নিরাপত্তা কর্মী বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে একটি ‘পেমেন্ট-বাই-রেজাল্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৯ জনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

আশ্রয় আবেদন বাতিল হলে বিনা নোটিশেই বহিষ্কার করবে যুক্তরাজ্য

আশ্রয় আবেদন বাতিল হলে বিনা নোটিশেই বহিষ্কার করবে যুক্তরাজ্য

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

আরও পড়ুন

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

হরমুজে  ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম