Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু

পুকুরে ডুবে যাওয়া গাড়ি ও সুমিত্রা দাস। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ হারিয়েছেন সুমিত্রা দাস নামে এক নারী।  বুধবার (১২ আগস্ট) কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় নতুন গাড়ি নিয়ে পুকুরে পড়ে তিনি প্রাণ হারান।  পরে এক ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  খবর এনডিটিভির

স্থানীয় এক বাসিন্দা জানান, সুমিত্রা দাস তার মেয়েকে স্কুটারে করে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই গ্যারেজ থেকে স্বামীর হুন্ডাই ইয়ন গাড়িটি বের করেন।  একপর্যায়ে গাড়ি চালানোর অনুশীলনের সময় হঠাৎ সেটি পুকুরে পড়ে যায়।

পরে গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য অনেক চেষ্টা করা হলেও সুমিত্রাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এক ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা পুকুর থেকে গাড়িটি তুলে আনেন।

গাড়িটি পানি থেকে তোলার পর ভেতরে সুমিত্রার মরদেহ পাওয়া যায়। তার মুখ ছিল গাড়ির পেছনের দরজার দিকে এবং পা ছিল স্টিয়ারিংয়ের কাছে। এতে ধারণা করা হচ্ছে, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে তিনি গাড়ি চালানোর অনুশীলন করছিলেন।

পুলিশের ভাষ্য, গাড়ি চালানোর সময় অনভিজ্ঞ সুমিত্রা ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেন। এতে গাড়িটি দ্রুতগতিতে পুকুরের মাঝখানে চলে গিয়ে পানিতে পড়ে যায়।

সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

আরও পড়ুন

ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম