Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়া নিয়ে দেশব্যাপী সতর্কতা জারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়া নিয়ে দেশব্যাপী সতর্কতা জারি

Advertisement

মশার শরীরে ম্যালেরিয়ার পরজীবী শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়াজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। মশাবাহিত এ রোগের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কায় বৃহস্পতিবার এ সতর্কতা দেওয়া হয়।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলের পাজু ও ইয়েনচিওন কাউন্টি থেকে সংগ্রহ করা অ্যানোফিলিস মশার নমুনায় ‘প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স’ ম্যালেরিয়া পরজীবীর জেনেটিক উপাদান পাওয়া গেছে। স্বাস্থ্য সংস্থাটির মতে, বাহক মশার মধ্যে পরজীবী শনাক্ত হওয়া সংক্রমিত মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এর আগে ম্যালেরিয়া বাহক মশার সংখ্যা বাড়ায় গত ২২ জুন একটি নির্দেশিকা জারি করেছিল কেডিসিএ। পরে মশার উপদ্রব ও রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে পাঁচটি এলাকায় সতর্কতা জারি করা হয়।

তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। গত বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৫ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা ৪৩ দশমিক ৪ শতাংশ কমেছে।

দক্ষিণ কোরিয়ায় সাধারণত উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) সংলগ্ন এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকি বেশি থাকে। সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য ঝুঁকিপূর্ণ এলাকার পরিধি ধীরে ধীরে বিস্তৃত হয়েছে।

এদিকে, এবারের গ্রীষ্মে দেশটিতে তীব্র দাবদাহের মধ্যেই নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। কেডিসিএ বলছে, অতিরিক্ত গরমের কারণে গত বছরের তুলনায় এবার ম্যালেরিয়া বাহক মশার ঘনত্ব কম রয়েছে। তবে তাপমাত্রা কমে গেলে মশার প্রজনন আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা ও দর্শনার্থীদের রাতে বাইরে অবস্থান কমানো, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং মশা নিরোধক স্প্রে বা মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর, কাঁপুনি বা ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

আরও পড়ুন

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম