Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমদানি করা ড্রোন ও যন্ত্রাংশে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপ ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

আমদানি করা ড্রোন ও যন্ত্রাংশে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপ ট্রাম্পের

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে আমদানি করা ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। জাতীয় নিরাপত্তা ও সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য বিশেষভাবে সংবেদনশীল হিসেবে বিবেচিত ড্রোনের ওপর ১০০ শতাংশ অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে ২৫ কেজি (৫৫ পাউন্ড)-এর বেশি ওজনের ড্রোন, থার্মাল ইমেজিং সুবিধাসম্পন্ন ড্রোন, এসব ড্রোনের ডকিং স্টেশন এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, নির্দিষ্ট সংবেদনশীল প্রযুক্তি বা সক্ষমতা নেই—এমন ছোট ড্রোন এবং অন্যান্য কিছু যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে।

ইউরোপীয় ইউনিয়ন, জাপান, লিচেনস্টাইন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ান থেকে আমদানি করা ড্রোন ও যন্ত্রাংশে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আর যুক্তরাজ্য থেকে আমদানি করা যোগ্য পণ্যের ক্ষেত্রে শুল্কের হার হবে ১০ শতাংশ, তবে শর্ত হলো—পণ্যটির প্রায় সব হার্ডওয়্যার, সফটওয়্যার ও প্রযুক্তি ওই দেশগুলো এবং যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত বা উদ্ভূত হতে হবে।

বেশিরভাগ নতুন শুল্ক ঘোষণাপত্রে স্বাক্ষরের ২১ দিন পর কার্যকর হবে। তবে জাতীয় নিরাপত্তার জন্য বিশেষভাবে সংবেদনশীল নয়—এমন কিছু যন্ত্রাংশের ওপর শুল্ক কার্যকর হবে ১৮০ দিন পর।

হোয়াইট হাউসের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে ড্রোন উৎপাদন বাড়ানো এবং গুরুত্বপূর্ণ ড্রোন প্রযুক্তি ও যন্ত্রাংশের জন্য বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

সিএনএন বিশ্লেষণ ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

আরও পড়ুন

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম