Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার হুমকি যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংগৃহীত ছবি

Advertisement

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার ইরানকে ‘বিশ্ব আগে কখনো দেখেনি—এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা’র মুখে ফেলার হুমকি দিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, এর মধ্যে এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা থাকবে, ‘যা বিশ্ব আগে কখনো দেখেনি।’ তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে চলমান অবরোধের কারণে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো পণ্য বা জ্বালানি প্রবেশ বা বের হতে পারবে না।

বেসেন্ট বলেন, আগামী সপ্তাহে আরও ঘোষণা আসতে পারে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় দুটি প্রধান দিক রয়েছে—ইরানের ওপর আর্থিক চাপ সৃষ্টি এবং দেশটির বন্দরগুলোকে অবরোধ করা।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হলো আমেরিকানদের জন্য তেল ও পেট্রলের দাম কমানো। আর ইরান যাতে পারমাণবিক অস্ত্র আদায় করতে না পারে, সেটি এখন দ্বিতীয় অগ্রাধিকার।

বেসেন্টের সাম্প্রতিক কঠোর অবস্থান তার ৪ আগস্টের বক্তব্যের সঙ্গে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। ওই দিন তিনি সিএনবিসিকে বলেছিলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা হতে পারে। সেই বক্তব্যের পর ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে উত্থান এবং তেলের দামে পতন দেখা গিয়েছিল।

সূত্র: আল-আরাবিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

আরও পড়ুন

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম