Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৬ এএম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রতীকী ছবি

Advertisement

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  শক্তিশালী এ ভূ-কম্পনের পর সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে। 

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এর কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

বিএমকেজি জানায়, ভূমিকম্পটির পর সুনামি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল।

তবে কিছুক্ষণ পরই পরিস্থিতির নতুন তথ্য জানিয়ে সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে ইন্দোনেশিয়াকে ৫ প্রস্তাব বাংলাদেশের

দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে ইন্দোনেশিয়াকে ৫ প্রস্তাব বাংলাদেশের

ভূমিকম্পের উৎপত্তিস্থল কীভাবে জানা যায়?

ভূমিকম্পের উৎপত্তিস্থল কীভাবে জানা যায়?

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন কীভাবে?

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন কীভাবে?

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

আরও পড়ুন

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিল যুক্তরাজ্য

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিল যুক্তরাজ্য

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, অংশ নিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, অংশ নিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম