Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাবেক ভারতীয় কূটনীতিক

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের নতুন দুয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের নতুন দুয়ার

ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সাবেক এই কূটনীতিক জানান, এই সফরের মাধ্যমে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি হতে পারে। বিশেষ করে, মিয়ানমার সরকারের সঙ্গে ভারতের ভালো কূটনৈতিক সম্পর্ক থাকায় ঢাকা আশা করে যে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

তারেক রহমানের প্রশংসায় তিনি বলেন, তিনি বেশ উন্মুক্ত মানসিকতার একজন নেতা এবং তার পক্ষ থেকে ভারতবিরোধী কোনো বক্তব্য আসেনি। তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। দুই দেশের পক্ষ থেকেই এই সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এই সুযোগ হারিয়ে গেলে দুই দেশের যোগাযোগের মাধ্যম দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর এটি হতে পারে তারেক রহমানের প্রথম ভারত সফর। এই সফর নিয়ে ঢাকা ও নয়া দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। 

তবে সম্প্রতি নয়া দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রকাশ্য উপস্থিতি এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর কারণে সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণে কিছুটা বিলম্ব হচ্ছে। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে ওই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

আরও পড়ুন

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু...

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

ইসরাইলের সঙ্গে ভারতের অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম