Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমিরাতকে তেহরানের জবাব

ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ‘ভিত্তিহীন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ‘ভিত্তিহীন’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। খবর মেহের নিউজ এজেন্সির। 

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউএইর অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভালো প্রতিবেশীসুলভ নীতি এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টার পরিপন্থি।

বাঘাই বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অব্যাহত অপতৎপরতার’ কারণে পরিস্থিতি এমনিতেই জটিল হয়ে আছে। এর মধ্যে অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ‘ফলস-ফ্ল্যাগ’ বা মিথ্যা পরিচয়ে পরিচালিত অভিযানের নজিরও রয়েছে।   

তিনি আঞ্চলিক সব পক্ষকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তোলার আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের অভিযোগ আঞ্চলিক নিরাপত্তাহীনতা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার এবং উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টাকেও তা ক্ষতিগ্রস্ত করে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের ভূখণ্ড থেকে তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা অস্বীকার করে তেহরান। ইরানের দাবি, এ ধরনের অভিযোগ আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলার দাবি ইরানের

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

আরও পড়ুন

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

৭ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতীয় রুপির দাম

৭ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতীয় রুপির দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম