Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতীয় রুপির দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

৭ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতীয় রুপির দাম

ছবি: সংগৃহীত

Advertisement

বিদেশি বিনিয়োগের ইতিবাচক ধারা ও শেয়ারবাজারের শক্তিশালী অবস্থানের কারণে ভারতীয় রুপির মান গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫২-এ, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি। গত এপ্রিল মাসের পর এটিই রুপির সর্বোচ্চ বিনিময় হার।

বৈশ্বিক শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির চাপ এবং অস্থিরতা চললেও ভারতীয় বাজার বেশ স্থিতিশীল রয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল অর্থলগ্নি রুপিকে দারুণভাবে শক্তিশালী করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসাও ভারতীয় মুদ্রার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক পরিস্থিতির অনুকূল প্রভাব এবং দৈনিক রেফারেন্স রেটে ডলার বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় রুপির এই ঊর্ধ্বগতি দেখা গেছে। একটি বেসরকারি ব্যাংকের ট্রেডারের ভাষ্যমতে, বর্তমান বাজার মূলধন প্রবাহের প্রতি বেশ সংবেদনশীল এবং ডলার-রুপির বিনিময় হার সামান্য বাড়লেই ডলার বিক্রির চাপ তৈরি হচ্ছে।

এদিকে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের নজর এখন আগামী মাসে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি পর্যালোচনার দিকে। বাজার বিশ্লেষকদের ধারণা, উভয় কেন্দ্রীয় ব্যাংকই সুদের হার বাড়াতে পারে, এমনকি ৫০ বেসিস পয়েন্টের মতো বড় ধরনের হার বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইউবিএস-এর বিশ্লেষকদের মতে, আরবিআই ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার বাড়াতে পারে, যার ফলে রেপো রেট ছয় শতাংশে উন্নীত হতে পারে। উল্লেখ্য, প্রায় চার বছরের বিরতির পর গত অক্টোবরেই প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় রুপির বিপরীতে টাকার বড় উত্থান

ভারতীয় রুপির বিপরীতে টাকার বড় উত্থান

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন

ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে প্রভাসের ‘দ্য রাজা সাব’

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে প্রভাসের ‘দ্য রাজা সাব’

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

আরও পড়ুন

৭ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতীয় রুপির দাম

৭ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতীয় রুপির দাম

৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাহরাইন

৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাহরাইন

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম