Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রুশ সীমান্তে ন্যাটোর ব্যাপক সামরিক মহড়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

রুশ সীমান্তে ন্যাটোর ব্যাপক সামরিক মহড়া

ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২৫ থেকে ৫০টি বিমান অংশ নেয়। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে উত্তর-পূর্ব পোল্যান্ডের আকাশে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো।  মঙ্গলবার (১৮ আগস্ট) এই মহড়া অনুষ্ঠিত হয় জানিয়েছে বলে পোলিশ সংবাদমাধ্যম টিভিপি ওয়ার্ল্ড ।

মহড়ায় যুক্তরাষ্ট্র ও নরওয়ের যুদ্ধবিমান, ন্যাটোর ‘ই-৩এ সেন্ট্রি অ্যাওয়াক্স’ নজরদারি বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার এবং যুক্তরাষ্ট্রের ‘ইএ-৩৭বি’ ইলেকট্রনিক যুদ্ধবিমান অংশ নেয়।

মহড়ায় অংশ নেওয়া বিমানের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২৫ থেকে ৫০টি বিমান অংশ নেয়।

পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানিয়েছে, মহড়াটি ন্যাটোর সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং রুশ বিমানবাহিনীর কোনো তৎপরতার সঙ্গে এর সম্পর্ক নেই।

মিত্র দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সক্ষমতা বাড়ানো এবং যৌথভাবে বিভিন্ন ধরনের আকাশ অভিযান পরিচালনার অনুশীলন করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।

এর কয়েক দিন আগে জার্মান সংবাদপত্র বিল্ড ন্যাটোর একটি সম্ভাব্য ‘ল্যান্ড ওয়ারফাইটিং কনসেপ্ট’ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাল্টিক দেশগুলোর ওপর সম্ভাব্য রুশ হামলার ক্ষেত্রে ন্যাটোর পাল্টা পদক্ষেপের পরিকল্পনার কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার বিষয়টিও থাকতে পারে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুওয়ালকি গ্যাপ এলাকায় ন্যাটো সামরিক মহড়া বাড়িয়েছে। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী এই সরু ভূখণ্ডটি রাশিয়ার কালিনিনগ্রাদ ও বেলারুশের মাঝখানে অবস্থিত।

গত মে মাসেও মিত্রবাহিনী ওই এলাকায় ‘অ্যাম্বার শক ২৬’ নামে সামরিক মহড়া চালিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

বিদেশি কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া

বিদেশি কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

আরও পড়ুন

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম