Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। ফাইল ছবি

Advertisement

ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত। এর অংশ হিসেবে বুধবার দু'পক্ষ ফিলিস্তিনে একটি ২০০ শয্যার আধুনিক সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।

হাসপাতালটিতে আধুনিক চিকিৎসাসেবা ও একটি ট্রমা সেন্টার থাকবে।

এদিকে ২০২৮-২৯ মেয়াদে জা‌তিসং‌ঘের নিরাপত্তা প‌রিষদে অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিন। বুধবার ভারতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এ সমর্থনের কথা জানান।

তিনি বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে ফিলিস্তিনের অন্যতম প্রত্যাশা হলো, ভারত যেন ভবিষ্যতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একটি দেশ হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের ফিলিস্তিন সফরের সময় আরও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থার ভেতরে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে মুদ্রণ খাতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম