Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দুবাইয়ে নারীর বিশ্বরেকর্ড

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

দুবাইয়ে নারীর বিশ্বরেকর্ড

Advertisement

পুষ্পাজ্যোথি রাভিকুমার নামের ২৯ বছর বয়সি এক নারী স্টিকি নোটে ভিন্ন ভিন্ন শব্দের মোট ১৫০ শব্দ লিখে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। তিনি ইউনাইটেড আরব আমিরাতের বাসিন্দা ও পেশায় একজন সিনিয়র ক্লাউড অফিসার। দুবাইয়ে তিনিই সর্বপ্রথম এই রেকর্ড গড়েন। 

পুষ্পাজ্যোথি বলেন, তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের প্রোগ্রাম দেখেছিলেন এবং তার কাছে মনে হয়েছে, স্টিকি নোটে সর্বোচ্চ লিখে রেকর্ড গড়াটা তার পক্ষে সম্ভব। তিনি আরও বলেন, তার এক পাতার মধ্যে লেখা ১৫০ শব্দের সবগুলোই স্পষ্ট এবং পড়া যায়। তার এই লেখা নির্দেশ করে যে, একটি নির্দিষ্ট সীমার মধ্যে তিনি কতটুকু লেখতে পারেন। তিনি এই লেখার ক্ষেত্রে সহজ ও তিন অক্ষরের শব্দ নির্বাচন করেছেন যাতে সে তার জায়গার সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। 

 পুষ্পাজ্যোথি প্রথমবারের চেষ্টাতেই এই অর্জন করতে পেরেছেন। বিভিন্ন ধরনের হ্যান্ড-রাইটিং ও ক্যালিওগ্রাফির ওপর তার প্রখর আগ্রহ রয়েছে বলে জানা যায়। তার রেকর্ড করা এই ভিডিওটি পরবর্তীতে ইনস্টাগ্রামে পোস্ট করলে তা প্রায় ১ মিলিয়ন দর্শকপ্রিয়তা পায়। তিনি বলেন, এই ভিডিওটি তার পরিবার, বন্ধু ও কলিগদেরকে অনুপ্রাণিত করেছে। অনেকে তার এই অসাধারণ কাজের প্রশংসা করেছেন এবং এটি সর্ম্পকে জানতে চেয়েছেন। ভবিষ্যতে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙতে চান বলে আশাবাদী। 

তিনি আরও বলেন, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ তার নিজের প্রতিভাকে তুলে ধরতে পারে অন্যদের কাছে। এই কাজ কারোর কাছে খুব সাধারণ লাগতে পারে; তবে এই অর্জন আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে, প্রমাণ করেছে আমার সক্ষমতাকে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত গন্ধ

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত গন্ধ

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ভয়ংকর দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেল ফ্লাইদুবাই বিমান

রুদ্ধশ্বাস ১২ মিনিট ভয়ংকর দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেল ফ্লাইদুবাই বিমান

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

মাচ্ছারের কপালে চুমু খেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম