Logo
Logo
×
   

আন্তর্জাতিক

আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল

মোহন ভাগবত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠান ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। 

‘আহেড ফোরাম’ নামের একটি সংস্থা এই সমাবেশের আয়োজন করে বলছে, তাদের উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেওয়া। তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এবং নিউইয়র্কের মেয়র নিজে এই আয়োজনের তীব্র বিরোধিতা করেছেন।

প্রতিবাদকারীদের বক্তব্য হলো, ভারতে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের ওপর নানা অত্যাচারের পেছনে আরএসএস-এর হাত রয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। ফলে এই সংগঠনের প্রধানের মুখে শান্তির কথা মানায় না। 

নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানী সরাসরি বলেন, তিনি কোনো বিদ্বেষমূলক বা উগ্র ভাবাদর্শের প্রচার পছন্দ করেন না। একই সঙ্গে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ নামের একটি সংগঠন স্পষ্ট জানিয়েছে, মোহন ভাগবত ভারতের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না।

অনুষ্ঠানটির মূল আয়োজক সংস্থা ‘আহেড ফোরাম’ নিজেদের সাধারণ সাংস্কৃতিক গোষ্ঠী দাবি করলেও অনুসন্ধানে দেখা গেছে, তাদের নেতাদের সঙ্গে আরএসএস-এর সরাসরি যোগাযোগ রয়েছে। 

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশ্বমঞ্চে নিজেদের ভালো প্রমাণ করতে এবং ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কারণে নষ্ট হওয়া ভাবমূর্তি শুধরাতেই পশ্চিমা দেশগুলোতে এমন বড় বড় অনুষ্ঠানের সাহায্য নিচ্ছে তারা।

সূত্র: আল-জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম