Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হ্রদের নাম বদলের আদেশ ট্রাম্পের, ‘লেক অন্টারিও’তেই অনড় কানাডা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

হ্রদের নাম বদলের আদেশ ট্রাম্পের, ‘লেক অন্টারিও’তেই অনড় কানাডা

কানাডার হ্রদটির ঐতিহ্যবাহী নাম ‘লেক অন্টারিও’ বহাল রাখার বার্তা দিতে বড় বিলবোর্ড স্থাপন।

Advertisement

নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও সেটিকে আমলে নেয়নি কানাডা। বরং হ্রদটির ঐতিহ্যবাহী নাম ‘লেক অন্টারিও’ বহাল রাখার বার্তা দিতে দেশটির তীরে বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার তীরে স্থাপিত ওই বিলবোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে, ‘লেক অন্টারিও। এখন এবং সবসময়।’

গত বৃহস্পতিবার ট্রাম্প জানান, নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে। তার ভাষায়, ‘যা যা করা দরকার ছিল, আমরা সবই করেছি।’

ট্রাম্পের নির্বাহী আদেশে দাবি করা হয়, হ্রদটির সবচেয়ে গভীর অংশ যুক্তরাষ্ট্রের সীমার মধ্যে অবস্থিত। তাই এর অধিকাংশ জলরাশির ওপর যুক্তরাষ্ট্রের অধিকার রয়েছে।   

তবে এ দাবিকে গুরুত্ব দিতে নারাজ কানাডা। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মের বহু আগে থেকেই এর নাম লেক অন্টারিও ছিল, আর তিনি চলে যাওয়ার অনেক পরেও এর নাম লেক অন্টারিওই থাকবে।’

একই সুরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেন, হ্রদটির নাম ‘এখনও এবং চিরকাল’ লেক অন্টারিওই থাকবে।

মূলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই এ বিতর্কের সূত্রপাত। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে আগামী মাসে সমপরিমাণ মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা।

এরপরই গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ মালিকানাধীন লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তবে কানাডার অবস্থান স্পষ্ট—তাদের কাছে হ্রদটির নাম ছিল, আছে এবং থাকবে ‘লেক অন্টারিও’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

আরও পড়ুন

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

৭.৬ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

৭.৬ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্রের ল্যাবে পারদ থেকে ব্যাপক স্বর্ণ উৎপাদন, কমবে দাম!

যুক্তরাষ্ট্রের ল্যাবে পারদ থেকে ব্যাপক স্বর্ণ উৎপাদন, কমবে দাম!

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম