Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, চালককে খুঁজছে পুলিশ

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, চালককে খুঁজছে পুলিশ

Advertisement

মালয়েশিয়ার শাহ আলমে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সি এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি ও চালক পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাহ আলমের জালান বুকিত কেমুনিংয়ে, তামান শ্রী মুদা থেকে ক্লাংমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার সারুদিন সামাহ এক বিবৃতিতে জানান, ওই বাংলাদেশি পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি এবং এর চালককে শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দিয়ে তদন্তে সহায়তার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্য থাকলে শাহ আলম জেলা পুলিশের ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল নাসের পেপিংয়ের সঙ্গে ০১২-২৮৬ ৩৮৭৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম