Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প

Advertisement

ইরানের লারাক দ্বীপে গত রোববার রাতে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাসহ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন। এ হামলার পর জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরান।

আর এই পালটা হামলার জন্য ইরানে আবারও হামলা চালানো হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, আমরা তাদের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছি। ইরানিদের হামলার জবাব দেওয়া হবে।

এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের ব্যাপক সমালোচনা করে নতুন করে পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে ইরানকে ‘মৃত’ দেশ হিসেবে অভিহিত করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আর অবশিষ্ট নেই। যদিও তিনি যুদ্ধের শুরু থেকেই এ দাবি করে আসছেন।

ট্রাম্প লিখেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র। এটি মৃত! তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, তাদের কোনো মুদ্রাও নেই। তারা তাদের সেনা ও পুলিশ সদস্যদের কোনো বেতন দিচ্ছে না। মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের নেতারা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়।”

জুলাইয়ের পর গত রোববার রাতে দুই দেশ আবারও হামলা ও পালটা হামলা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরে বলে আসছে অস্ত্রের যুদ্ধের বদলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালানো হবে। কিন্তু নতুন এ হামলা দেখিয়েছে, কোনো স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যে কোনো সময় লড়াই শুরু হয়ে যেতে পারে।

ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন, ইরান সরকারবিরোধী এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে। আর বিক্ষোভ দমন করেই তারা টিকে আছে।

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। ইরানের সরকারি তথ্যে মতে ওই সময় নিরাপত্তাবাহিনীর সদস্যসহ তিন হাজার ১১৭ জনের মৃত্যু হয়। তবে ট্রাম্প এক লাখ সংখ্যা কোথা থেকে পেয়েছেন সেটি স্পষ্ট নয়। যদিও এর আগে তার সরকার ৬০ হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য দিয়েছিল।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

আরও পড়ুন

রয়টার্স এক্সক্লুসিভ ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানালেন ইরানি কূটনীতিক

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানালেন ইরানি কূটনীতিক

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম