Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এসসিও সম্মেলনে শাহবাজ শরিফ

‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

পানিকে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে কোনোভাবেই ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, পানি এই অঞ্চলের মানুষের জীবন ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। 

শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলোকে অবশ্যই মূল উদ্দেশ্য ও শর্ত অনুযায়ী পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য বা চাপ প্রয়োগের জন্য পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য।’ ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও নিরাপত্তার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন শাহবাজ শরিফ। 


পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, টেকসই শান্তি ও আঞ্চলিক সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়া সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে না।

তিনি বলেন, ‘পানি আমাদের অঞ্চলের জীবনধারা এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের নিশ্চয়তা।’

আন্তর্জাতিক চুক্তিগুলোকে সম্মান করা এবং নির্ধারিত শর্ত অনুযায়ী সেগুলো বাস্তবায়নের ওপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার মতে, অভিন্ন পানিসম্পদ নিয়ে কোনো বিরোধ দেখা দিলে আন্তর্জাতিক আইন ও প্রচলিত ব্যবস্থার মাধ্যমেই তার সমাধান করা উচিত।

এ সময় তুরস্ক, সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মক্কা চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বলেও স্পষ্ট করেন তিনি। 

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান বহুপক্ষীয় ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার পক্ষে।


সম্প্রতি আঞ্চলিক সংকটের সময় উত্তেজনা কমাতে পাকিস্তান কার্যকর ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ফলে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শাহবাজ বলেন, পাকিস্তান সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান এবং আন্তর্জাতিক আইন মেনে চলায় বিশ্বাসী। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত চুক্তি ও প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন সংকট দেখিয়েছে যে নিরাপদ জ্বালানি করিডোর এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম